যারা গেছে হাতে পায়ে ধরে তাদের ফিরে আসতে হবে- ইদ্রিশ আলি
দি নিউজ লায়নঃ দু-একজন তৃণমূল থেকে বিজেপিতে গেলেও তৃণমূলের কোন ক্ষতি হবেনা। যারা গেছে তাদেরও হাতে পায়ে ধরে ফিরে আসতে হবে-সোমবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের কেঠোপোলে বঙ্গধ্বনী যাত্রার শেষদিনে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের কটাক্ষ করে এই দাবি করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।
এদিন তিনি বলেন এক সাংসদ বিজেপিতে যোগ দিলেও ভয়ে সাংসদ পদ থেকে পদত্যাগ করেননি। কারণ তাঁকেও হাতে পায়ে ধরে ফিরে আসতে হবে বলে দাবি করেন বিধায়ক ইদ্রিশ আলি। আরো যারা দল ছেড়ে গিয়েছেন তারাও দলে ফিরে আসবেন। এদিকে ১০ দিন ধরে চলা বঙ্গধ্বনী যাত্রার শেষদিনে বিধায়ক ইদ্রিশ আলি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের রঘুদেবপুরে বাড়ি বাড়ি ঘুরে তৃণমূলের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
এবং সাধারণ মানুষের হাতে উন্নয়নের রিপোর্ট কাড তুলে দেন। এদিন বিধায়ক বলেন ১০ দিনের এই কর্মসূচিতে বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করা হয়েছে। তিনি বলেন আগামীদিনে ও উন্নয়নের এই ধারা বজায় থাকবে। এদিন তিনি বলেন বিজেপি যতই কুৎসা রটাক বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।

Post a Comment